মুন্সীগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে যাচ্ছে নিরাপদ বলয়ে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে নিরাপদ বলয়ে ।বুধবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা থেকে ভোটগ্রহণে ব্যবহৃত স্বচ্ছ ব্যালট বাক্স, সিলসহ প্রয়োজনীয় সকল উপকরণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
মুন্সীগঞ্জে সর্বমোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মুন্সীগঞ্জ-৩ আসনে ১৬৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৪৭৬জন। পুরুষ ভোটার ২ লাখ ৬৩ হাজার ৭৫ জন। নারী ভোটার ২ লাখ ৪৬ হাজার ৩৯০ জন।সদর উপজেলায় ১১৭ টি কেন্দ্রে ও গজারিয়ার ভোটকেন্দ্র রয়েছে ৫২টি।
মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং মাসুদুর রহমান জানান, ব্যালট পেপারসহ নির্বাচনী সকল কিছু কার্যক্রম বিতরণ চলছে । সুষ্ঠ ও সুন্দর নির্বাচনে উপজেলা প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন প্রস্তুত রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং আরও জানায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারেন, সকল ব্যবস্থা ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। নির্বাচনকেন্দ্রিক চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাদা পোশাকে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির সমন্বয়ে একটি মোবাইল, স্ট্রাইকিং রিজার্ভ টিমসহ সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে পৃথক টিম সার্বক্ষণিক টহলে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত