তিন জেলার স্বপ্নের তিস্তা সেতুতে মরন ফাঁদ, আতঙ্কে যাত্রী সাধারন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৪ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬

রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট তিন জেলার মানুষের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর ওপর স্বপ্নের তিস্তা সড়ক সেতু ২০ সেপ্টেম্বর ২০১২ সালে উদ্বোধন করা হয়। সেই স্বপ্নের সতু কর্তৃপক্ষ সঠিক ভাবে রক্ষনা বেক্ষন না করায় সেতুর মাঝ খানে মরন ফাঁদ সৃষ্টি হয়েছে। লোহার পাত খুলে গিয়ে মরন ফাঁদে পরিনত হয়োয় আতঙ্কে পরেছেন যাত্রী সাধারন।

সরেজমিনে তিস্তা সড়ক সেতুতে গিয়ে দেখা গেছে প্রায় প্রতিটি স্প্যান এর ডেক্স ¯øাব এর কনসট্রাকশন জয়েন্টের নাট বল্টু খুলে গিয়ে লোহার পাত খুলে মরন ফাঁদে পরিনত হচ্ছে। এই সেতু দিয়ে প্রতিদিন তিন জেলা থেকে শতশত যাত্রিবাহী বাস, মাল বোঝাই ট্রাকসহ বিভিন্ন পরিবহ চলা চল করে। কর্তৃপক্ষ স্বপ্নের তিস্তা সড়ক সেতুর সঠিক রক্ষনা বেক্ষন না করায় এধরনের মরন ফাঁদ তৈরী হচ্ছে। শুধু তাই নয় ধুলো বালি পরিস্কার না করায় সড়কের দুই ধারে বালুর স্তুপ জমে গেছে। ফলে এই বালু যাত্রী সাধারনরে চোখে পড়ে যেমন চোখের ক্ষতি হচ্ছে অন্য দিকে বৃষ্টি হলেই সেতুর উপর পানি জমে থাকে। একটি সূত্র থেকে জানাগেছে, সিস্তা ৩সেতু ণির্মান প্রকল্পের অধিন ১২২.০৯৭২ কোটি টাকা ব্যায়ে আরসিসি ক্যাশনের উপর প্রিষ্ট্রেসড কংক্রিট গার্ডার ১৫টি স্প্যান ৭৫টি গার্ডার ১৪টি পিয়ার ১২-১০ মিটার প্রস্থ ৭৫০ মিটার দৈর্ঘ তিস্তা সড়ক সেতু ণির্মান করা হয়। তিস্তা ডিগ্রী কলেজের সহকারী অদ্যাপক আব্দুস ছালাম জানান, তিস্তা সড়ক সেতুটি ণির্মানের পর তিন জেলার মানুষের যোগাযোগের অভাবনিয় উন্নতি ঘটে। সেই স্বপ্নের সেতুতে মরন ফাঁদ তৈরী হওয়ায় আতংক বিরাজ করছে গাড়ির চালক সহ যাত্রী সাধারন। স্বপ্নের তিস্তা সেতুর মরন ফাঁদ দ্রæত সংস্কার করা প্রয়োজন বলে বিজ্ঞ মহল করছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত