পুঠিয়ায় ট্রাক-ভটভটি সংঘর্ষে দুজন নিহত এবং আহত ২
নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১২ | আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯
রাজশাহীর পুঠিয়ায় ভটভটি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রæয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক মেইন সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, মুরগি ব্যবসায়ী নাইম রহমান ও হালিম উদ্দিন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাকচালক মিন্টু ও তাঁর সহকারী স্বাধীন আলী। তবে এই রির্পোট লোখা পযন্ত তাদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি। পুলিশ জানায়, তাহেরপুর থেকে মুরগিবোঝাই একটি ভটভটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এবং বিপরীত দিক থেকে ছেড়ে আসা তাহেরপুরগামী একটি বালুবাহী ট্রাক আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে দুটি যানবাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি ও ট্রাকে থাকা চারজন আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুরগি ব্যবসায়ী নাইম ও হালিমকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক উদ্ধার করে থানায় নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত