মাদারীপুরে বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বক্স ও ব্যালট পেপার 

  মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।বুধবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে উদ্ধোধন করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিবা  সাবাব ।  ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম। 

এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে বাকি এখন ‍একদিন । রাত পোহালেই শুরু হবে ভোট। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। মাদারীপুর তিনটি আসনের কেন্দ্রেগুলোতে পাঠানো হয় নির্বাচনি সরঞ্জাম। এসব সরঞ্জামের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রশাসকের তথ্য মতে জানা যায় এবারের নির্বার্চনে ভোটাররা দু’টি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।ভোট কেন্দ্রে পাঠানো হয় প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরমসহ প্রায় ২০ রকমের সরঞ্জাম। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসার একটি করে টিম পরিবহনসহ কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম নিয়ে যান। তারা ভোটকেন্দ্র প্রস্তুত করে সেখানেই রাতে অবস্থান করবেন। 

মাদারীপুর তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯ ৫হাজার ৩০৮ এবং নারী ভোটার ৫লাখ ৫৪ হাজার ৭জন। এছাড়া এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১২ জন।ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৭ হাজার  সদস্য মোতায়েন করা হয়েছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত