পঞ্চগড়ে জিওসি’র দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২ |  আপডেট  : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি ভোট কেন্দ্র পরিদর্শন করলেন মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর,এরিয়া রংপুর। 

বুধবার (১১ ফেব্রয়ারী) তিনি সকাল ১১ টার দিকে হেলিকপ্টারে জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে তিনি জেলা শহরের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন স্কুল ও দারুল উলুম মদিনাতুল  লিল্লাহ মাদ্রাসায় স্থাপিত ভোট কেন্দ্র পরিদর্শন করেন। 

এসময় তার সঙ্গে ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ও পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম সহ সেনাবহিনীর অন্যান্য কর্মর্কতা ও ভোট কেন্দ্র দায়িত্বরত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। তার আগমনে জেলা শহরে সেনা সদস্যরা নিরাপত্তা জোড়দার করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত