তোমারা নাবিক নয় বাংলাদেশের পতাকাবাহী এক একজন এম্বাসেডর: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
এসআর শফিক স্বপন মাদারীপুর
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৬:১৫ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৯
সবুজের বিশালতা যেমন রোমাঞ্চকর তেমন দায়িত্বও অনেক। তোমারা যখন বিদেশি পতাকাবাহী জাহাজে কাজ করবে তখন ভাববে নাবিক নয় বাংলাদেশের একএকজন এম্বাসেডর। মাদারীপুরে বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ২য় তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের পাসিং আউট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যব্যে নৌ পরিবহন প্রতি মন্ত্রী রাজিব আহসান নাবিকদের উদ্দেশ্য এসব কথা বলেন।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া,নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া ,নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো: শফিউল বারী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নৌপ্রকো.মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৫ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নেন।পরে কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত