কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যু
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:৫১ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:৫৬
কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটির পার নামক স্থানে অসাবধনতা বসত রেললাইন পারাপার হতে গিয়ে কাউনিয়া থেকে সান্তাহার গামী পদ্মরাগ মেইল ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিয়াব উদ্দিন ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত