নন্দীগ্রামে লাইসেন্স ব্যতীত পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় জরিমানা 

  নাজমুল হুদা 

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৮

বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স ব্যতীত পেট্রোল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নন্দীগ্রাম শহরের নামুইট এলাকায় মাসুদ স্টোরের স্বত্বাধিকারী মাসুদ রানা লাইসেন্স ব্যতীত পেট্রোল মজুদ ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। 

দন্ডপ্রাপ্ত ব্যক্তি মাসুদ রানা (৩৫) নামুইট গ্রামের মোজাহার আলীর ছেলে। এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। তিনি বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত