অবশেষে বদলী আদমদীঘির বিতর্কিত এসিল্যান্ড মাহমুদা সুলতানার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:৫৫ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৬, ২১:৪৬

অবশেষে নানা কাজে বিতর্কিত বগুড়ার আদমদীঘি উপজেলার সেই সহকারি কমিশনার [ভ‚মি) মাহমুদা সুলতানার বদলি করা হয়েছে। গত ০২ এপ্রিল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় বদলী করা হয়। চিঠিতে উল্লেখ করা হয় জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদা সুলতানার নানা বিতর্কিত কর্মকান্ড নিয়ে উপজেলার সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সর্বশেষ গত ৩০ মার্চ উপজেলার সান্তাহার শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের জন্য পুকুরে মাটি খনন করার অপরাধে সহকারী কমিশনার [ভুমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এই জরিমানা করার প্রতিবাদে গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে উক্ত বিতর্কিত এসিল্যান্ডের বদলীর জন্য সান্তাহার শাহী জামে মসজিদের মুসল্লিবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে ভ‚মি সংক্রান্ত অনেক অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে। তিনি সেবাপ্রত্যাশীদের সাথে ভালো আচরণ করতেন না এমন অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। পরিষদের সেবা প্রত্যাশীদের মাঝেও ছিল ব্যাপক অন্তোষ। এমনকি তার অধিনস্থ সহকারি ইউনিয়ন ভ‚মি কর্মকর্তার ঘুষ লেনদেন সংক্রান্ত ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর এসিল্যান্ড তার অফিসে ডেকে উল্টো অভিযোগকারীকেই হুমকি ধামকি প্রদান করেন। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে একাধিক সরকারি সম্পত্তি নামজারি করার অভিযোগ। গতকাল বুধবার (২২ এপ্রিল) আদমদীঘি উপজেলা প্রশাসন কর্তৃক তাকে বিদায়ী সংবর্ধনা দেয়ার খবর জানার পর এলাকার সেবাপ্রত্যাশীদের মাঝে স্বস্তি ফিরে আসে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত