নন্দীগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৮ | আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২০:৩৩
'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার [২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স [বিজরুল) চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা। এরপর সেখান থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিজরুল বাজার রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. আবু নাঈমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেনে মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ। উল্লেখ্য, জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত