বৈষম্যের শিকার কর্মকর্তাদের বিষয়ে আইএসপিআরের বার্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১ |  আপডেট  : ১৫ জুন ২০২৬, ০৬:২৭

২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় যেসব কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন, তাদেরকে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে আবেদন পাঠাতে হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গতকাল (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যের শিকার অফিসারদের মূল আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব আবেদনপত্র পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত