পঞ্চগড়ে হিফয প্রতিযোগিতার পুরস্কার বিতরন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৩০ |  আপডেট  : ৩ আগস্ট ২০২৬, ১৫:৩০

পঞ্চগড়ে জেলা পর্যায়ে হিফজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬এপ্রির) দুপুরে পঞ্চগড় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়। ৫ উপজেলা থেকে প্রতিযোগিতায় ৪৫ জন মাদ্রাসা শিক্ষার্থী অংশ নেন। এর আগে প্রত্যেক উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রত্যেক উপজেলা থেকে তিনটি গ্রুপে ৯ জন করে নির্বাচন করা হয। পরে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিযে ৩ টি গ্রুপে ৯ জন  নির্বাচিত হয। পরবর্তিতে তারা বিভাগ ও জাতীয পর্যায়ে হিফয প্রতিযোগিতায় অংশ নেবেন। ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক রাজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউপর আদম সুফী। পঞ্চগড় নুন আলা নুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।  অন্যান্যের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মসারফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দার বক্তব্য রাখেন। পরে অতিথিরা  বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ পত্র এবং নগদ অর্থ প্রধান করেন।।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত