হারাগাছে বিএনপি সাংগঠনিক সভা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৬, ২০:১৮

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা বুধবার রাতে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ হল রুমে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রকিবুল হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান রহমান, হারাগাছ ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মন্ডল সহ-সভাপতি এসএম রব জুপিটার সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বসুনিয়া প্রমূখ। ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সাংগঠনিক আলোচনা সভায় আসন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত