তিসতা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ২০২৬

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৬ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৬, ২০:৩২

তিস্তা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ¦ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার আহবায়ক ও সহকারী অধ্যাপক শাহ মোবাশে^রুল ইসলাম রাজু। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মোখলেছুর রহমান মুক্তা, আঃ ওহাব তোকদার, সহকারী অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ সারওয়ার আলম, মনি মোহন বর্মন, আঃ ছালাম, বিজয় চন্দ্র, বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতার সদস্য মাহাফুজা মিল্কি, জাহাঙ্গীর আলম সুমন, আরিফুর রহমান আরিফ, সীমা রানী রায়, রোম্মান ইসলাম, ছাত্রদলের নেতৃবৃন্দসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনা শেষে ২৮টি ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সহকারী অধ্যাপক সারওয়ার আলম বলেন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করে মাদক থেকে বিরোত রাখে। ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো একটি বার্ষিক আনন্দঘন আয়োজন, যেখানে শিক্ষার্থীরা দৌড়, লাফ, গোলক নিক্ষেপ এবং কুচকাওয়াজের মতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের শারীরিক ও মানসিক প্রতিভার বিকাশ ঘটায়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত