পঞ্চগড়ে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে  এমপি নওশাদ জমির  

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৭:০৮ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৬, ২২:৩৩

পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে বর্তমান বিএনপি সরকার কাজ করছে। তাই কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। এজন্য সকলের সহযোগীতা করতে হবে।

তিনি মঙ্গলবার (১৪ এপ্রিল) পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গনে কৃষি কার্ড বিতরণে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে আসেব কথা বলেন।

 
নওশাদ জমির বলেন,  পৃথিবীর সভ্যতা শুরু হয় কৃষি থেকেই।  ইতিহাস বলে মানুষরা এক সময় যাযাবর ছিল। এই যাযাবর চলাফেরা করতে করতে একটি জায়গায় বীজ বপন করবে।ওই একটা গাছ বপন করে যাযাবর জীবন থেকে কৃষক জীবনে চলে আসে। তাই কৃষকদের সঙ্গে মাটির সর্ম্পক।

তিনি  বলেন, পৃথিবীর কোন দেশ নাই যে, কৃষক নাই। কৃষক ছাড়া কোন দেশ বা কৃষি পন্য ছাড়া  চলতে পারেনা। এমন কোন সভ্যতা নাই। কৃষকের সাথে যে সভ্যতার সর্ম্পক। সেই কৃষকের অধিকার নিশ্চিত করতে এই কৃষি কার্ড বিতরণ কর্মসূচি।

তিনি আরো বলেন, আজ নব দিগন্তের যে সূচনা হলো। কৃষকরাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। কৃষকদের যে পরিশ্রম আর কোন পেশায় আছে বলে মনে হয়। এই উপমহাদেশে কৃষকদের জোড় করে নীল চাষ করতে বাধ্য করা হতো। এর কারণে প্রতিবাদে ব্রাজিলে, মেক্্িরকো ,অমেরিকায় আন্দোলন হয়েছে।এ এলাকার দোভাগা আন্দোলন হয়েছে।  

ব্যারিস্টার নওশাদ বলেন, আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের   দুরদর্শিতা ও তার নেতৃত্বে যে ছোঁয়া পেয়েছি। তিনি কৃষকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হচ্ছে। 
এই চেষ্টা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি নির্বাচনের দুমাস আগে নির্বাচনী প্রতিশ্রতি গুলো রক্ষা করতে কাজ করছে। এ জন্য সকলের সহযোগীতা চাই।
তিনি আরো বলেন, সারা পৃথিবীতে বা বাংলাদেশে দুর্নীতি অনেক ভালো উদ্যোগকে নষ্ট করে দিয়েছে। তাই আমাদের চেষ্টা করতে হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশের মাধ্যমে সকলের অধিকার সমুন্নত থাকে। এটা যেনো পৃথিবী জুেড় দেখতে পায়।  
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহবায় এড. মির্জা নাজমুল ইসলাম কাজল, জিপি আদম সুফি,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী সহ সরকারি বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।এছাড়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন   সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানার সভাপতিত্বে  
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত