পঞ্চগড়ে ইভটিজিংয়ের অভিযোগে একজনের  জেল- জরিমানা 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৫৬ |  আপডেট  : ১৬ এপ্রিল ২০২৬, ২০:১৮

পঞ্চগড়ে এক কলেজ পড়–য়া ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে একজনকে করাদন্ড দিয়েছে আদালত।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে। ইভটিজিংয়ের শিকার পঞ্চগড় সরকারি মহিলা কলেজের এইচ এসসি পড়–য়া শিক্ষার্থী ।আটক ইভটিজিংকারি পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার জহিরুল ইসলামে ছেলে আব্দুল হাসান (৩০)।পঞ্চগড় সদর থানার উপপুলিশ পরিদর্শক(এস আই)  তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় ওই শিক্ষার্থীকে সরকারি মহিলা কলেজের উত্তরে শিক্ষার্থীকে বেড়ানোর কথা বলে কুপ্রস্তাব দেয়। এ সময় তার চিল্লাচিল্লিতে এলাকার লোকজন হাসানকে আটক করে কলেজে নিয়ে আসে।  

এ ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে আটক হাসানকে হেফাজতে নেয়। এসময় কলেজে বিচারকার্য অনুষ্ঠিত হয়।পুলিশ জানায় , আমলি আদালত,পঞ্চগড়-১ এর বিচারক   আরিফ হোসেন মুন্না ,আটক ওই ব্যক্তিকে  বিনাশ্রমে এক বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করেন।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত