মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে: আইনমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫০ | আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪
জুলাই গণহত্যার জন্য মানবতাবিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা জীবন দিয়েছেন তাদের মর্যাদা সংরক্ষণ করা হবে।জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোর সর্বোচ্চ চেষ্টা করবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত