শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন  

  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৮:৫৪ |  আপডেট  : ৬ জুন ২০২৬, ০৯:১৩

শিবগঞ্জে জাতীয় ইদুর নিধন অভিযান ২০২১ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে "জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি এক সাথে" স্রোগানে শিবগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্ত্বরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের এক আলোচনা সভা ও ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা। শিবগঞ্জ উপজেলা উদ্ভিদ সংর¶ণ কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার রাফিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কৃষকরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত