লৌহজংয়ে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি সালামের মতবিনিময় সভা

  লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১ |  আপডেট  : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩৫

মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। আজ সোমবার দুপুরে লৌহজং উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সংকট, চাহিদা নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ। সে সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের নিকট দ্রুত এ সব সমস্যা সমাধানের আহ্বান জানান। পরে সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এসব সংকট সমাধান ও চাহিদা পূরণ করার আশ্বাস দেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, পল্লী বিদ্যুৎ উন্নয়ন কর্মকর্তা (ডিজিএম) মুহাম্মদ মনসুর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারী প্রকৌশল সৈয়দ কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার, সমাজসেবা কর্মকর্তা উজ্জ্বল মুন্সী, শিক্ষা কর্মকর্তা এনায়েত রহমান, লৌহজং সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল সহিদুর রহমান শিকদার, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিমুলিয়া ঘাট বন্দর কর্মকতা নিয়াজ মো. খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মানিক মিয়া প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত