পঞ্চগড়ে গাঁজা সহ এক মহিলা আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:০৫ | আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩৮
পঞ্চগড়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটক কৃত ওই মহিলার নাম রানী দাস (৪০) তিনি পঞ্চগড় পৌর এলাকার খালপাড়া এলাকার বাসিন্দা মাসুদ দাস এর স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টীম সোমবার দুপুরে পঞ্চগড় রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছে ২০০ গ্রাম গাজা ও গাঁজা বিক্রির নগদ ৭২০ টাকা উদ্ধার করা হয়।পঞ্চগড় সদর থানা পুলিশ আটক কৃত ওই মহিলাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে। এ ব্যাপারে সদর থানার উপ পুলিশ পরিদর্শক ( এস আই) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত ওই মহিলা আসামীর বিরুদ্ধে একটি ন৭য়মি মামলা দায়ের করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত