বাংলাবান্ধায় বিপুল পরিমান মার্কিন ডলার সহ ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৪ | আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫০
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে মার্কিন ডলার এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ এপ্রিল) বাংলাবান্ধা স্থলবন্দর আইসিপি চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিকের নাম পলাশ চন্দ্র মাঝি (৪০)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার খানাকুল থানার বাসিন্দা।
বিজিবি জানা গেছে, পলাশ চন্দ্র মাঝি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে অবস্থান নেন। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি করেন। তল্লাশিকালে তার কাছে থাকা ব্যাগ থেকে আনুমানিক ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
এন এস আই এর কর্মকর্তারা জানায়, আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ কাগজপত্র ছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত