নন্দীগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৮:৩৮ | আপডেট : ১০ মার্চ ২০২৬, ২০:২৫
'দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো' এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন [দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে মঙ্গলবার [১০ মার্চ) দুপুর ১২টার দিকে একটি র্যালী বের হয়। র্যালিটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ [কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সেলিম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত