জামালপুরে সদর উপ‌জেলা বিএনপির ইফতার মাহ‌ফিল

  ছাইদুর রহমান, জামালপুর প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৪:৪৩ |  আপডেট  : ১০ মার্চ ২০২৬, ১৬:৫৯

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ মার্চ)  সন্ধায় ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। শহ‌রের ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্টিত ইফতার মাহ‌ফি‌লে সভাপ‌তিত্ব ক‌রেন  জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি।  এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপিস্থিত থে‌কে বক্তব‌্য রা‌খেন জামালপুর স দর-5 আস‌নের সংসদ সদস‌্য ও জেলা বিএনিপির সাধারণ সম্পাদক  এড. শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন এর সঞ্চালনায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপির সাজ্জাদ হোসেন পল্টন,  সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ‌্যাপক মোক‌ছেদুর রহমান হারুন,  সদর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শ‌ফিক, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ সদরের 15 ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত