নন্দীগ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১৫:২৫ | আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৬:৪৯
মতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়ার নন্দীগ্রামে সুফলভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে গোখাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে উপজেলার ১৪৯টি পরিবারের গরু ও ছাগলের জন্য খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত