কাউনিয়ায় সমবায় দপ্তরের আয়োজনে দিন ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০ | আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭
উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে কাউনিয়া উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার উপজেলা হল রুমে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান প্রশিক্ষনে প্রশিক্ষণ প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি রংপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন। প্রশিক্ষাণ প্রদান করেন কাউনিয়া উপজেলা সমবায় কর্মকর্তা এএইচএম তারিকুল শরীফ, মোঃ নুরুন্নবী বসুনিয়া প্রশিক্ষক জেলা সমবায় কার্যালয় রংপর, মোঃ আফসার আলী সহকারী প্রশিক্ষক জেলা সমবায় কার্যালয় রংপর, রেহেনা পারভীন সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয় রংপুর। বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সাধারন খতিয়ান সম্পর্কে ধারনা, সমবায় ভিত্তিক উন্নয়নম‚লক কর্মকান্ডের বিস্তুতকরন ও সমবায়ীদের দক্ষ জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা বিভিন্ন সমবায় সমিতির ২৫জন সমবায়ী প্রশিক্ষণে অংশ গ্রহন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত