৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে : অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১৪:২৪ |  আপডেট  : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫

দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশের মানুষ ভালো আছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে– এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি মনে করি, ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।’

আবুল হাসান মাহমুদ আলী আরও বলেন, ‘নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।’

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত