চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:০৬ |  আপডেট  : ১২ জুন ২০২৬, ১৩:২৭

ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত সামরিক হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের খার্গ দ্বীপে বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পরই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।


বৃহস্পতিবার (১১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের শীর্ষ নেতৃত্ব এবং অঞ্চলের কয়েকটি দেশের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত হামলা ও বোমা বর্ষণের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।


ট্রাম্প লিখেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ইরানের বিরুদ্ধে নির্ধারিত হামলা ও বোমা বর্ষণের পরিকল্পনা বাতিল করা হলো।


সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছিল।


তবে আলোচনার মাধ্যমে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। যদিও দুই দেশের মধ্যে চলমান বিরোধ ও আঞ্চলিক উত্তেজনা পুরোপুরি নিরসন হয়েছে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত