ক্যাডার ২১৬৩ নন-ক্যাডার ৬৪২

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:২৭ |  আপডেট  : ১৫ আগস্ট ২০২৬, ১৫:৫৩

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩ নন-ক্যাডার ৬৪২

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ক্যাডার পদে ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার পদে ৬৪২ জন চূড়ান্ত নিয়োগের সুপারিশ পেয়েছেন।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করা হয়।

৪৩তম বিসিএসের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন  

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত