হারাগাছের শ্রমিক নুর ইসলাম বাঁচাতে চায়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৬ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৭:০৫
তিন কন্যা সন্তানের জনক শ্রমিক নুর ইসলাম (৪৭) এ পৃথিবীতে সবার সহযোগিতায় বাঁচার আকুতি জানিয়েছেন। সে সার্ভিকাল স্পন্ডিলোসিস রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পগুত্ব জীবন যাপন করছেন। তিন কন্যা সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসারে সেই একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের মৃত ভোলা শেখের পুত্র। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোঃ তোফায়েল হোসেন ভুঞা বলেছেন অপারেশন করা না হলে বয়স বাড়ার সাথে সাথে মেরুদন্ডের হাড় ক্ষয় হয়ে স্থায়ী পগুত্ব বরণ করতে হবে তাকে। এজন্য জরুরি অপারেশন করা দরকার। অপারেশন করাতে প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন। কিন্ত এ টাকা তিনি পাবে কোথায়। এ চিন্তায় তিনি দিশেহারা। এজন্য তিনি সরকার এবং বিত্তবান মানুষের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহৃদয় বিত্তবান ব্যক্তিগণের নিকট এ নগদ ও বিকাশ নম্বরে ০১৭১৭৩৯৯০১১ সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত