হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে চিকিৎসকসহ সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | আপডেট : ২ আগস্ট ২০২৬, ১৪:১৫
দেশজুড়ে হামের প্রকোপের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) বাতিল করা হয়েছে।শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) স্থগিত/বাতিল করা হলো।
এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকরী হবে।গত ১ এপ্রিল সকাল ৮টা থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬৮৫ ছিল জন। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা তিন হাজার ৭০৯ জন।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ছিল ২৬ জন। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ৫৮৫ জন।গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৬৩ জন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৩০ জন।
বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং একই সময়ে সন্দেহজনক হামে ২৭ জনের মৃত্যু হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত