হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৯:৫৮ |  আপডেট  : ১১ এপ্রিল ২০২৬, ০২:২৬

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৬৪২ শিশু। হামের উপসর্গ নিয়ে গত ২৭ দিনে সর্বমোট ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে ৬৪২ জন হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগী এবং ছয়জন হামের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত