হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ২১:৫৭ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ২৩:২১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম খান আজ (১ এপ্রিল) সন্ধ্যা ৬:৪০ মিনিটে বার্ধক্য জনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬।
আব্দুস সালাম খান বিভিন্ন সমাজ সেবকমূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি হলদিয়ায় অবস্থিত হলদিয়া জাগরণী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
আব্দুস সালাম খানের মৃত্যুতে হলদিয়া জাগরণী সংঘের সভাপতি মনোজ খান ও সাধারণ সম্পাদক শোয়েব বেপারী এবং আর্থ সামাজিক উন্নয়ন ও গবেষণা কেন্দ্র অবারিত বাংলা'র ভাইস চেয়ারম্যান অলক মিত্র ও নির্বাহী পরিচালক খান নজরুল ইসলাম হান্নান শোক বার্তা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, একমেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী কাল (বৃহস্পতিবার) হলদিয়াস্থ শাহাবা ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত