পঞ্চগড়ে অবৈধভাবে তেল বিক্রির অপরাধে দুজনের জেল -জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি:
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১৮:৩৭ | আপডেট : ১ এপ্রিল ২০২৬, ১৬:২৬
পঞ্চগড় জেলায় পৃথক দুটি অভিযানে অবৈধ ভাবে তেল বিক্রির অপরাধে একজনের সাজা ও একটি ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে জরিমানা করা হয়েছে।দন্ডপ্রাপ্ত হলো; দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ কুমার গাড়ি এলাকার সুভাষ রায়ের ছেলে কেশব রায়। তিনি খন্দকার মার্কেটের একজন মোটর সাইকেল মেকানিক। এছাড়া জরিমানা আদায় করা হয় বোদা উপজেলার শাবাব ফিলিংস্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন শেখকে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলার ওই মার্কেটে অবৈধ মুজুত করা প্রতি লিটার পেট্রোল ও অকটেন খোকন ও কাসেম নামে দুইজনের নিকট তিনশত টাকায় বিক্রি করছিল। এরপর অতিরিক্ত দরে তেল বিক্রির বিষয়টি জানাজানি হলে জনগন তাকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে নেন।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ ( ওসি) সেলিম মালিক সেখানে উপস্থিত হন। এসময় একটি ড্রামে ২৭ লিটার পাওয়া যায়।ঘটনার পর তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালতের বিচারক সবুজ কুমার বসাক অভিযুক্ত কেশব রায়কে ভোক্তা অধিকার সংনক্ষণ ২০০৯ -এর ৪০ ধারায় আইন সাত দিনের কারাদন্ড প্রদান করেন।
সে সাথে জব্দকৃত তেল বাজার মূল্যে বিক্রি করে তিন হাজার একশত বত্রিশ টাকা বিক্রয় পূর্বক ওই টাকা সরকারী কোষাগারে জমা দেওয়া হয়।
অন্যদিকে একই নিয়মপরিপন্থি উপায়ে দিন বোদা উপজেলা সদরে অবস্থিত শাবাব ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন শেখকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শাবাব ফিরিং স্টেশন থেকে ৪৪৩ লিটার ডিজেল ড্রামে করে সরকারী বিধি উপেক্ষা করে অন্য জেলায় বিক্রি করা হয়। ঘটনাস্থলে গিয়ে ঘটনাটির প্রমান পাওয়া যায়। এরপর পেট্রোলিয়াম আইন ,২০১৬- এর ২০(২) ধারা ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হুমায়ুন শেখকে ১০ হাজার টাকা জরিমানা পূর্বক তা আদায় করা হয়। এসময় উপজেলা প্রশাসন সর্তক করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত