স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজদিখানে বর্ণাঢ্য র‍্যালি 

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:২৭ |  আপডেট  : ১৩ অক্টোবর ২০২৬, ১৬:৫৬

মুন্সীগঞ্জ সিরাজদিখানে বাংলাদেশ জাতীয় তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২০আগস্ট) দুপুরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি সিরাজদিখান উপজেলা মোড় বাসস্ট্যান্ড বিএনপির দলীয় কার্যাল থেকে শুরু হয়ে উপজেলার  প্রধান  প্রধান সড়ক   প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি জননেতা শেখ মোঃ আব্দুল্লাহ্।সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রাসেলের সঞ্চালনা র‍্যালিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লাসহ ১৪টি ইউনিয়নের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আরও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল— সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত