স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আবদুল হাকিম আর নেই

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১১:৪৯ |  আপডেট  : ১১ আগস্ট ২০২৬, ০৪:২০

স্বাধীনতার জন্য লড়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের ফুটবলাররাও। সেই স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য শেখ আবদুল হাকিমকে হারিয়েছে দেশ।

আজ (২৮ আগস্ট) ভোররাতে পরপারে পাড়ি জমিয়েছেন আবদুল হাকিম। যশোরেই থাকতেন শেখ আব্দুল হাকিম। বেশ কয়েক বছর যাবত বার্ধক্য ও নানা জটিল রোগে ভুগছিলেন। আজ ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম এই সদস্যদের শেষ জীবন কেটেছে অনেক কষ্টে। ব্রেন স্ট্রোকের পর একটি চোখ প্রায় নষ্ট হয়েছিল। গত কয়েক মাস কথা বলতে পারতেন না এবং নল দিয়ে খাওয়া দাওয়া করাতে হতো। পারিবারিক জীবনে তার স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে।

হাকিম স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ে খেলা শুরু করেন। পাকিস্তান যুব দলে ডাক পেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলে যোগ দেন। ১৯৭৩ সালে মারদেকা কাপে প্রথম জাতীয় দলের সদস্য ছিলেন তিনি। ৭৫ সালের মারদেকা কাপের দলেও ছিলেন। স্বাধীনতার পর তিনি ওয়াপদা, ওয়ারীতে খেলতেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত