স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে পুতিনের শুভেচ্ছা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২২, ১০:১৩ |  আপডেট  : ৩ মার্চ ২০২৬, ০১:২৬

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভ্লাদিমির পুতিন গতকাল শনিবার পাঠানো এক বার্তায় বলেন, ‘বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার দৃঢ় ঐতিহ্যের ওপর ভিত্তি করে রাশিয়া ও বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠেছে।’

দুই দেশের মধ্যকার রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক, মানবিক ও অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা, উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সংগতিপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পারব বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ-সমৃদ্ধি কামনা করেন পুতিন। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পূর্তি ও মহান স্বাধীনতা দিবস ছিল গতকাল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত