স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লৌহজংয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভা

  লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ১৪:২৯ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯

১৯৭১ সালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মুক্তিযুদ্ধের সুচনা ও যুদ্ধকালীন স্মৃতিচারণ সভা উপজেলা লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আওয়ামীযুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুদ্ধকালীন স্মৃতিচারন করেন। লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে ও মো. ফরহাদ হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য  মো. রফিকুল ইষরাম ঢালী, স্কুল পরিচালনা পরিষদের সদস্য শেখ সাইদুর রহমান টুটুল, মো. আফজাল ঢালী, আফরোজা বেগম, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, মো. হালিমুজ্জামান প্রমুখ। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত