সিরাজদিখান সন্তোষপাড়ায় ভক্তিময় পরিবেশে কালী পূজা ও হরি পূজা অনুষ্ঠিত
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯ | আপডেট : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫
মুীন্সগঞ্জের সিরাজদিখান উপজেলার সন্তোষপাড়া দাস পাড়ায় মাতৃভক্তি যুব সংঘ ও সন্তোষপাড়া দাস পাড়া পূজা পঞ্চায়েত কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় মাঘ মাসের শেষ শনিবার রাতে ধর্মীয় ভাব গাম্ভীযের মধ্য দিয়ে কালী পূজা,শীতলা পূজা,গঙ্গা পূজা ও হরি পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজা উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। পূজা অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা দেবীর আরাধনা করেন। পূজা শেষে পরদিন আজ রবিবার(০৮ ফেব্রুয়ারী) সকাল থেকে আগত সাধু-ভক্ত ও দর্শনার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাতৃভক্তি যুব সংঘ ও পূজা পঞ্চায়েত কমিটির সভাপতি যোগেশ দাস। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জীবন কানাই দাস ও ফনি দাস।দাস পাড়া পূজা পঞ্চায়েত কমিটির সভাপতি যোগেশ দাস তার বলেন,ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য এ ধরনের পূজা ও ধর্মীয় আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর এলাকার সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কালী পূজা, শীতলা পূজা,গঙ্গা পূজা ও হরি পূজা সম্পন্ন করতে পারছি, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কানাই দাস ও ফনি দাস বলেন, এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সাম্প্রদায়িকক সম্প্রীতির একটি মিলনমেলা। সকল ধর্মের মানুষের সহযোগিতায় আমরা এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকরা নিয়োজিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষপাড়া এলাকায় ছিল উৎসবের আমেজ ও ভক্তিময় পরিবেশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত