সিরাজদিখানে সাংবাদিক সুব্রত দাস রনকের মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ | আপডেট : ৫ আগস্ট ২০২৬, ১৫:১৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রেসক্লাব সভাপতি, দৈনিক যুগান্তর সিরাজদিখান উপজেলা ও যমুনা টিভির(সিরাজদিখান-শ্রীনগর) প্রতিনিধি সুব্রত দাস রনকের মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১৮ ফেব্রুয়ারী) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর ছয়টার দিকে তিনি এই জড় জাগতিক মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি রশুনিয়া ইউনিয়নের সন্তেুাষপাড়া গ্রামের রশুনিয়া উচবিদ্যালয়ের সাবেক সিনির শিক্ষক বাবু রতন চন্দ্র দাসের স্ত্রী ছিলেন। দীর্ঘ চার বছর ধরে তিনি ব্রেইনস্ট্রোকজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি চার পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নিজ বাড়িতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে সন্তোষপাড়া শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে শ্রীমদ্ভাগবত পাঠসহ তাঁর আত্মার শান্তি কামনায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরিবারের সদস্যরা জানান, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তার পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত