সিরাজদিখানে ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ নিখোঁজ গৃহবধূ-দুশ্চিন্তায় পরিবার
লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:১৮ | আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৪১
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে দেড় বছরের শিশু সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম তাসলিমা আক্তার (১৯)। তিনি মালখানগর এলাকার আলাউদ্দিন সরদারের মেয়ে এবং কাঁঠালতলী গ্রামের প্রতিবন্ধী সুমন শেখের স্ত্রী।
পরিবার ও থানায় লিখিত অবিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে তাসলিমা আক্তার তার ভাইয়ের বাসা ঢাকার জুরাইনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় তার সঙ্গে ছিল দেড় বছরের ছেলে সন্তান তাওহীদ। অভিযোগ রয়েছে, স্বামী সুমন শেখের গাড়ি বিক্রির ২ লাখ টাকাও সঙ্গে নিয়ে যান তিনি। এরপর থেকে গত দুইদিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ তাসলিমার স্বামী পংগু সুমন শেখ বলেন,আমার স্ত্রী রবিবার সকালে বলেছিল জুরাইনে ভাইয়ের বাসায় যাবে। যাওয়ার সময় আমার গাড়ি বিক্রির দুই লাখ টাকাও সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।
তাসলিমার মা আবেগঘন কণ্ঠে বলেন, আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। নাতিটাও তার সঙ্গে আছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি। কেউ তাদের সন্ধান পেলে আমাদের জানালে উপকার হবে।
এ ঘটনায় পরিবার সিরাজদিখান থানায় লিখিত অবিযোগ হয়েছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কেউ তাসলিমা আক্তার ও শিশু তাওহীদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ(ওসি) আব্দুল হান্নান বলেন,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত