সিরাজদিখানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি   

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:২৮ |  আপডেট  : ৬ অক্টোবর ২০২৬, ০৮:২৭

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  গাঁজাসহ স্বামী-স্ত্রী  আটক করেছে সিরাজদিখানের শেখরনগর তদন্ত কেন্দ্রে পুলিশ ।  রবিবার দিবাগত  রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াগাও  গ্রামে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার চিত্রকোট  ইউনিয়নের  খারশুল নয়াগাও গ্রামের মহি উদ্দিন বেপারী (৬৫) এবং তার স্ত্রী রেহানা বেগম (৫০) । এ সময় তাদের কাছ থেকে ২ কেজী ৭৫০ গ্রাম গাজা ও একটি ৯ ফুট লম্বা তাজা গাজার গাছ উদ্ধার করা হয় । 

আটকের বিষয়টি নিশ্চিত করে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ী হতে  স্বামী স্ত্রীকে আটক করা হয় । তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রেরণ করা হয়েছে ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত