সিরাজদিখানে আওয়ামী লীগ নেতা ও ভাইস চেযারম্যান মীর মোশারফ সুমন গ্রেপ্তার
সিরাজদিখান (মুন্সগিঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৭:৫৫ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৯:৪২
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেযারম্যান মীর মোশারফ হোসেন সুমনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ। আজ রবিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ইছাপুরা চৌরাস্তা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মীর মোশারফ হোসেন সুমন ইছাপুরা গ্রামের আব্দুল ছাত্তার মীরের ছেলে ।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর বলেন, গোপন খবরে ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। ২০২৪ সালের ৫ আগস্ট সিরাজদিখান থানা ভাংচুর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত