সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৬ | আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:১৩
নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে রোপা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডুসহ স্থানীয় কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, সঠিক সময়ে এই বীজ ও সার ব্যবহারের মাধ্যমে উপজেলায় আউশ ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত