সিংড়ায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৫:৪৫ | আপডেট : ১৯ মে ২০২৬, ১৬:৫৩
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সাথে নাগরিকদের পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত