সান্তাহার স্টেশনে মোবাইল চোরচক্রের সদস্য গ্রেপ্তার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১২:৩২ |  আপডেট  : ১৪ আগস্ট ২০২৬, ০৭:৩৪

ট্রেনযাত্রীর মোবাইল ফোন চুরির সময় লিটন (৪৩) নামের এক মোবাইল ফোনচক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফরম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লিটন দিনাজপুর জেলার পার্বতীপুর আমেরিকান ক্যাম্প এলাকার আজিজার রহমানের ছেলে। 

সান্তাহার রেলওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার দুপুরে সান্তাহার রেলওয়ে স্টেশনে খুলনাগামী এক্সপ্রেস ট্রেন  ৩নং প্লাটফরমে দাড়ালে লিটন নামের ওই পকেটার জনৈক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত মোবাইল চোরচাক্রর সদস্য লিটনকে আদালতে প্রেরন করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত