সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:১২ |  আপডেট  : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৪

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বুধবার (২১মে)  সকালে সরিষাবাড়ী পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ে উত্তরে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। 

পুলিশের প্রাথমিক ধারনা আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই হয়তো ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হতে পারে। 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশের  এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,  পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কাটা পড়ে নিহত হয়েছেন। আমরা ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি আরো বলেন আমরা পিবিআই এর মাধ্যমে লাশ সনাক্তের চেষ্টা করছি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত