সরল জীবন
সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৬ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪
মোঃ তাইফুর রহমান
--------------------------
সহজ সরল চলাফেরা
লাগে আমার ভালো
হাসি খুশি থাকি সদা
মনে সুখের আলো।
কথা বলার চেষ্টা করি
মুখে রেখে হাসি
খুব সাধারণ চলতে আমি
অনেক ভালোবাসি।
সরল জীবন অনেক ভালো
দুঃখ নাহি থাকে
সঠিক পথে সাজাতে চাই
আমার জীবনটাকে।
সহজভাবে চলতে শিখি
এই দুনিয়ার মাঝে
সফলতা পাওয়া যাবে
থাকলে ভালো কাজে।
তাইতো বলি অসৎ পথে
চাইনা থাকি আমি
সহজ সরল একটি জীবন
আমার কাছে দামি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত