সরকার চিনিকলগুলো চালু করতে প্রতিজ্ঞাবদ্ধ: বানিজ্যমন্ত্রী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৯ মে ২০২৬, ১৮:৫৬ | আপডেট : ৯ মে ২০২৬, ২১:৪৬
শিল্প ও বানিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধ মিলগুলো চালু করা গেলে কর্মসংস্থান সৃষ্টি হবে, সরকারের রাজস্ব আয় বাড়বে এবং মিলগুলোর ঋণ পরিশোধের পথও উন্মুক্ত হবে।
শনিবার দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন এবং আখচাষীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তবে তিনি চিনিকলকে লাভজনক করতে তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সেগুলো হচ্ছে আখচাষী,শ্রমিক এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদে লাভজনক করো।
শিল্পমন্ত্রী জানান, দেশের ১৫টি চিনিকলের মধ্যে বর্তমানে ৬টি বন্ধ রয়েছে। সরকার এসব মিল পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করছে। একই সঙ্গে মিলগুলো যাতে লাভজনকভাবে পরিচালিত হয় এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় না ঘটে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন চিনিকলগুলো বাংলাদেশের মানুষের সম্পদ। তাই গুলোকে সৎ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
শিল্প ও বানিজ্য মন্ত্রী আরও বলেন খন্দকার আব্দুল মুক্তাদির বলেন বর্তমানে দেশে কয়েকটি চিনিকল চালু বন্ধ রয়েছে। তাছাড়া চাুল থাকা অনেক চিনিকল নানা সীমাবদ্ধতার মধ্যে মাড়াই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব চিনিকলে অধিকাংশ ৫০ থেকে ৭০ বছর পার করেছে। কোন কোন চিনিকল নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে চালু করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিনি শিল্প করপোরেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম । আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির শিল্প সচিব ওবায়দুর রহমান সহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠান শেষে চিনিকলটির শ্রমিক র্কমচারী মন্ত্রীর কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত