সরকারি ছুটি মানলেন না সান্তাহার এলএসডি ইনচার্জ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৫, ১৯:৪৯ | আপডেট : ৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৮
মঙ্গলবার ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. মুহাম্মাদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তি সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উৎযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সব চেয়ে বড় উপজেলার সান্তাহার এল,এস,ডি (লোকাল স্টোরেজ ডিপো)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উৎযাপন করেনি বলে তথ্য মিলেছে। তিনি অফিস খোলা রেখে, নীলফামারী থেকে আসা চালের ট্রাক খালাস করেছেন। পক্ষান্তরে এল,এস,ডি খাদ্য গুদাম থেকে অর্ধ কিলোমিটারের মধ্যে থাকা দেশের অন্যতম বড় খাদ্য গুদাম সান্তাহার সি,এস,ডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) কর্তৃপক্ষ ছুটি উৎযাপন করেছে। ছুটির দিনে অফিস খোলা রাখা এবং অন্যান্য দিনের মত কার্যক্রম পরিচালনা করা বিষয়ে জানতে চাইলে এল,এস,ডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া বলেন, নীলফামারী থেকে আসা পরিবহন ঠিকাদারের অনুরোধে কয়েক ট্রাক চাল খালাস করার মাধ্যমে গ্রহন করেছি। তবে অভ্যন্তরিন খাদ্য সংগ্রহ করা হয়নি। এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে,এম, গোলাম রাব্বানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন, আমাকে এই উপজেলা থেকে বদলী করা হয়েছে। তবে এখানে নতুন কর্মকর্তা যোগদান করেনি এখনো। সে কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমার বর্তমান কর্মস্থল আদমদীঘি উপজেলা খাদ্য দপ্তর ছুটি উৎযাপন করেছি। সান্তাহার এল,এস,ডি খাদ্য গুদাম খোলা রাখা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বদলী হয়েছি জন্য এল,এস,ডি ইনচার্জ আমাকে এব্যাপারে অবহিত করেনি। সরকারি ছুটি অমান্য করার মত আমাকেও অমান্য করেছে। এবিষয়ে উপজেলার সান্তাহার পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনছুর আলী বলেন, এল,এস,ডি ইনচার্জ মোহাম্মদ আলী মিয়া অবশ্যই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর। না হলে তিনি সরকারি ছুটি উৎযাপন করতেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত