সরকারি চাকরির বয়স বাড়ানো বিল সংসদে পাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৮:২১ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৬, ২২:১১

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানো বিল জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৫ মার্চ )বিকেল পৌনে ৫ টার দিকে অন্তর্বর্তী সরকার সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করে বিল পাস করা হয়।

বৈঠকে অংশ নেওয়া বিরোধী দল জামায়াতের সদস্যরা এই বয়সসীমা বাড়িয়ে ৩৫ রাখার প্রস্তাব করেন। এ প্রস্তাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়সসীমা বাড়ানোর বিষয়ে সব পক্ষই একমত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত